জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের স্ত্রী তামান্না-ই-জাহান স্বামীর বিরুদ্ধে প্রদত্ত রায় প্রত্যাখ্যান করেছেন।
গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, আমার স্বামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমার স্বামী আল বদরের সদস্য ছিলেন বা আল বদরের কমান্ডার ছিলেন এমন কোন সাক্ষ্য-প্রমাণ রাষ্ট্রপক্ষ উপস্থাপনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রসিকিউশন আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হওয়া সত্ত্বেও শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও আদর্শিক শত্রুতার কারণেই তাকে ফাঁসির সাজা প্রদান করা হয়েছে। প্রাপ্ত স্বাক্ষ্য-প্রমাণ অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড তো দূরে থাক, কোন ধরনের সাজা দেয়ারই সুযোগ নেই বলে আমরা মনে করি।
