ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোরে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। শনিবার রাতভর বিশেষ অভিযানে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ২৫ জনকে আটক করেছে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় ছয়টি হাতবোমা, গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে যশোর সদর উপজেলার রঘুরামপুরে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে ছয়টি হাতবোমা, দুইশ’ গ্রাম গান পাউডার, তিন গ্রাম জালের কাঠি ও স্কচ টেপ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ভবনে বোমা তৈরি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ও সরঞ্জাম ফেলে তারা পালিয়ে যায়।
