মাত্র কিছুদিন আগেই নানা রঙ আর ডিজাইনে সজ্জিত ডিমের সবচেয়ে বড় লাইন তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে জার্মানির সিটি অব অস্টারহোলজ-স্ক্যমবেক কর্তৃপক্ষ। মূলত খ্রিস্ট সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব ইস্টার সানডের ইস্টার এগকে নানাভাবে সাজিয়ে তুলে সারিবদ্ধ করার পরিকল্পনা থেকেই সেদিন সবমিলিয়ে ১৩,৬২৩ টি ডিমকে অ্যাক্রিলিক পেইন্ট, লেকার ও নিটেড উলের সাহায্যে সাজিয়ে তোলা হয়। আর এই ডিমগুলোকে লম্বালম্বিভাবে একটির সাথে অন্যটিকে স্পর্শ করানো অবস্থায় যে লাইনটি তৈরি করা হয় সেটির দৈর্ঘ্য ছিল ৭৭১.৯ মিটার বা ২,৫৩২ ফুট ৫ ইঞ্চি।
