চা সংসদের চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:১৯

বাংলাদেশ চা সংসদের চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হালদা ভ্যালী চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো:জাহাঙ্গীর আলম। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ফটিকছড়ির ব্র্যাক কর্ণফুলী চা বাগানের ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত তিনজন সদস্য হচ্ছেন- ফটিকছড়ির উদালীয়া চা বাগানের ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, বারোমাসিয়া চা বাগানের ব্যবস্থাপক এবায়দুর রহমান ও বাঁশখালির চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মো: আবুল বশর। সোমবার নগরীর একটি হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের ১৮টি চা বাগানের ব্যবস্থাপকগণ তাদের ভোট প্রদান করেন। নির্বাচনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইস্পাহানী গ্রুপের সিইও গোলাম মোস্তফা, ইস্পাহানী গ্রুপের জিএম কাজী আহসান উল্লাহ, চা সংসদের চট্টগ্রাম অঞ্চলের বর্তমান চেয়ারম্যান মমতাজুল ইসলাম মন্টু। নবনির্বাচিত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম বলেন, চা শিল্পে তার ৩০ বছরের অভিজ্ঞতা চট্টগ্রাম অঞ্চলের চা বাগানগুলোর উন্নয়নে কাজে লাগাবেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।