মহিলা পরিষদের কেন্দ্রীয় গণমাধ্যম উপ-পরিষদের উদ্যোগে সিরডাপ মিলনায়তনে সোমবার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার রক্ষার্থে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবির, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ূম এবং চ্যানেল ’৭১-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান।মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যম সম্পাদক কাজী সুফিয়া আখতার, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।
মূল প্রবন্ধে কাজী সুফিয়া আখ্তার বলেন, দেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে সন্ত্রাস অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সামিয়া জামান বলেন, হেফাজতের ১৩ দফায় খুব স্পষ্ট করে নারীকে অন্তভঅুক্ত করা আসলেই কাদের আগ্রহে হচ্ছে এটা ভাবা দরকার।
