ডেমরা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০) রহস্য-জনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১ জুন ডেমরার কামারগোপ এলাকার বাসার সামনে থেকে কে বা কারা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার ছোট ভাই আলমগীর হোসেন। এ ঘটনার পর তিনি পুলিশ ও র্যাবের কাছে গিয়েও তার ভাইয়ের খোঁজ পাননি। জাহাঙ্গীর আলম ডেমরার সুলতানা কামাল সেতু সংলগ্ন সলিমুল্লাহ ফার্মেসিতে ওষুধের ব্যবসা করতেন। তার রহস্যজনক নিখোঁজের পর দোকানটিও বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে ডেমরা থানায় জিডি করা হয়েছে।
