মৌলভীবাজারের রাজনগর উপজেলায় “নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে”—এই স্লোগান দিয়ে কুশিয়ারা নদীতে লঞ্চযোগে সাধারণ মানুষকে যক্ষ্মা বিষয়ে সচেতন করছেন ৪ সদস্যবিশিষ্ট একটি টিম। এতে আছেন টিম সদস্য শহিদুল ইসলাম, নবীউল আলম,আরমান ও মারুফ। কথা বলে জানা গেছে, যক্ষ্মার উত্পত্তি ও যক্ষ্মা থেকে বাঁচার উপায় সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে নদীপথে তাদের আগমন। টিম প্রদান শহিদুল আলম জানান, সোসাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) উদ্যোগে গত ২৯ জুন বরিশাল থেকে তারা নদীপথে রওয়ানা দিয়েছেন ঘাটে ঘাটে নোঙ্গর লাগিয়ে মানুষকে শুধু যক্ষ্মার উপরই দিক নির্দেশনা দিচ্ছেন। কম্পিউটারের মাধ্যমে লঞ্চের ভিতরে নারী-পুরুষকে এর উপর নাটিকা দেখাচ্ছেন। তারা রাজনগরের হামিদপুর, সুনামপুর ও কালারবাজারে ৫শ’ মানুষকে সচেতন করেছেন। এরপর তারা ফেঞ্চুগঞ্জ হয়ে দেশের বৃহত্তম হাওর ও সমুদ্র কন্যা হাকালুকি হাওরের বিভিন্ন এলাকার মানুষকে সচেতন করবেন।
