কুমিল্লা ইপিজেডে শ্রীলংকার রাষ্ট্রদূত

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৫
বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত সারাথ কে. ওয়েরাগোডা রবিবার কুমিল্লা ইপিজেড পরিদর্শন করেন। কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাক মো: আব্দুস সোবহান রাষ্ট্রদূতকে স্বাগত জানান। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ইপিজেডের জোন সার্ভিসেস কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মত বিনিময়কালে রাষ্ট্রদূতকে ইপিজেডের মহাব্যবস্থাপক বেপজার নিয়ন্ত্রণাধীন ইপিজেডসমূহের সার্বিক বিষয়ে অবহিত করেন। দেশের ইপিজেডসমূহকে বিনিয়োগের আদর্শ স্থান হিসাবে উল্লে¬খ করে তিনি বলেন শ্রীলংকার বিনিয়োগকারীগণ ইপিজেডের অগ্রগামী বিনিয়োগকারী। এদেশে আরো বেশি মাত্রায় শ্রীলংকান বিনিয়োগের জন্য তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে আহবান জানান। ইপিজেডের অফিস পরিদর্শনের পূর্বে রাষ্ট্রদূত শ্রীলংকার মালিকানাধীন ব্র্যান্ডিক্স ক্যাজুয়ালওয়্যার নামের পোশাক কারখানা পরিদর্শন করেন।পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে শ্রীলংকান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ইরোশা চুরে।