সৈয়দপুরে প্রতিবন্ধীর ধর্ষক গ্রেফতার

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৬
সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষিতার বাবা থানায় মামলা করলে এক সন্তানের জনক মুদি ব্যবসায়ী দুলাল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এনজিও পরিচালিত প্রাথমিক স্কুলের ঐ ছাত্রীকে ফুসলিয়ে নিজ বাড়িতে এনে তাকে ধর্ষণ করে। এনিয়ে এলাকায় সালিশ বৈঠক বসলেও কোন সুরাহা না হওয়ায় ধর্ষিতার বাবা দুলালকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার পরেই সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ইউনিয়নের কুজিপুকুর গ্রাম থেকে ধর্ষককে গতকাল শনিবার গ্রেফতার করেন।