কোম্পানীগঞ্জের ব্যবসায়ী সাউথ আফ্রিকায় খুন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:১০
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুলারপুতের বাড়ির সৈয়দ আহম্মদের ছেলে তাজ উদ্দিন (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার বাংলাদেশ সময় ভোর ৭টার দিকে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরে তার নিজের দোকানে তিনি খুন হন। পারিবারিক সূত্রে জানা যায়, তাজ উদ্দিন ২০১০ সাল থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ক্রোকারিজ সামগ্রীর ব্যবসা করে আসছেন। গত কিছুদিন ধরে সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি তাজ উদ্দিন পুলিশকে জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। নিহতের ভাই রায়হান ইসলাম সাউথ আফ্রিকার তার পরিবারকে মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।