মাদারীপুর সদর হাসপাতালটিতে কনসালটেন্টের ৫টি পদ শূন্য রয়েছে। এই পদগুলো শূন্য থাকায় রোগিরা সুচিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, সার্জারি ও কার্ডিওলজির ৩টি পদ শূন্য। জুনিয়র কনসালটেন্ট চক্ষু ও এ্যানেস্থেশিয়ার ২টি পদ দীর্ঘদিন শূন্য। এই হাসপাতালে প্রত্যহ দু’শতাধিক রোগির আগমন ঘটে থাকে।
