ভারতীয় দুষ্কৃতকারীদের হাতে অপহূত বাংলাদেশি নাগরিক মনছুর আলীকে বিজিবির মাধ্যমে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। গত রবিবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর অপহূত মনছুরকে ফেরত আনা হয়। মনছুর আলী রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার বিজিবির ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও
উপ-অধিনায়ক এ তথ্য জানান।
তিনি জানান, গত রবিবার মনছুর আলী রাজশাহী সীমান্ত পিলারের নিকটবর্তী পদ্মানদীতে মাছ ধরতে গেলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার মাহাতাবসহ কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে যায়। ঘটনাটি বিজিবির ইউসুফপুর বিওপি কমান্ডার জানার পর বামনাবাদ বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করেন। এরপর ইউসুফপুর বিওপি কমান্ডার এবং বামনাবাদ বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
