রুহুল আমিন
ময়মনসিংহের ত্রিশাল হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রুহুল আমিন (৫৫) রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। নামাজে জানাজা শেষে সোমবার হরিরামপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কাজী মফিজ উদ্দিন আহমেদ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রংপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী মাজিরুল ইসলাম লিটনের পিতা কাজী মফিজ উদ্দিন আহমেদ (৮৫) সোমবার রংপুরের শাপলা মোড়স্থ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় কন্যা, এক পুত্র রেখে গেছেন।
আঃ হাই সরকার
গাওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর জিএমএস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ হাই সরকার (৭৩) সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা রেখে গেছেন। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
