নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের একজন নাগরিক হিসাবে বিরোধী দল বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান না। তিনি মোদির সরকার পদ্ধতিরও সমালোচনা করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মোদি ধর্মনিরপেক্ষ মানসিকতার নন উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, তিনি সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বেশি কিছু করবেন না। তাকে এই বিষয়ে আগে পদক্ষেপ নিতে হবে। তার অতীত রেকর্ড ভালো নয়। আমি সংখ্যালঘু পরিবারের সদস্য না। কিন্তু কোন সংখ্যালঘু চায় না যে তারা আবার ২০০২ সালের সেই সহিংসতায় ফিরে যাক। আর এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। যার এই ধরনের রেকর্ড থাকে তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ আরো বলেন, মোদি হয়তো গুজরাটে অবকাঠামোগত ভালো উন্নয়ন করেছেন। কিন্তু তিনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু কারো জন্যই ভালো কিছু করেননি। গুজরাটে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আরো অনেককিছু করতে হবে। সমপ্রতি ভারতীয় জনতা দল (বিজেপি) নরেন্দ্র মোদিকে আগামী বছরের লোকসভা নির্বাচনে প্রচারাভিযানে প্রধান হিসাবে ঘোষণা করে।
