সিলেটে অটোরিকশার চাপায় কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৯
জেলার দক্ষিণ সুরমার মোগলাবাজারে সিএনজি অটোরিকশার চাপায় ডলি বেগম (১৬) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডলি উপজেলার কোটালপুর মাঝপাড়া গ্রামের সাগর আলীর মেয়ে। স্থানীয় লতিফা-শফি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, গতকাল সোমবার ডলি কলেজে যাওয়ার পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক পার হওয়ার সময় হঠাত্ দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।