অল্পের জন্য রক্ষা পেলেন রোগী ও স্বজনরা

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:১২

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। পুরুষ ওয়ার্ডে এ সময় ২০ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ওই ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন। তিনি বলেন, আমার চোখের সামনেই পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সবাই। হাসপাতাল ভবনের দ্রুত সংস্কার বা পুনঃনির্মাণ প্রয়োজন। হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের অধিকাংশ স্থানে ফাটল ধরেছে। 

এদিকে ৫০ শয্যার এ হাসপাতালে নতুন তিনতলা ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হলেও তা অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় জনবলের অভাবে তা চালু হচ্ছে না।