জাতীয় বিশ্ববিদ্যালয়

পাঁচ বিষয়ে ফেল করলেও দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২৩:০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের অনার্স প্রথমবর্ষের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত অনুত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনার্স প্রথমবর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী ছয়টির মধ্যে সর্বোচ্চ পাঁচটি বিষয়ে ৪০ নম্বরের কম পেয়ে ‘এফ’ (ফেল) গ্রেড পেয়েছেন, তাদের বিশেষ বিবেচনায় দ্বিতীয় বর্ষে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। গ্রেডিং সিস্টেমের কারণে অনার্স পার্ট-২ এ লেখাপড়া থেকে শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে পরীক্ষার রেগুলেশন অনুযায়ী এসব শিক্ষার্থীকে পরবর্তীতে এফ গ্রেড প্রাপ্ত কোর্সগুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার ফল গত ১৫ জুলাই প্রকাশিত হয়। প্রথমবারের মতো গ্রেডিং সিস্টেমে প্রকাশিত ফলে শতকরা ৪৬ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হন। ফল প্রকাশের পর থেকেই রাজধানীসহ সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে নামেন। তারা ফল সংশোধনসহ গ্রেডিং পদ্ধতি বাতিলের দাবি জানান। শনিবার ঢাকার বিভিন্ন কলেজের সামনে মানববন্ধন করার পাশাপাশি তারা জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। রবিবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা তারা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন করা ১১টা বাস ও বেশ কিছু গাড়ি ভাংচুর