সিবিসিতে যুদ্ধাপরাধীদের নিয়ে প্রতিবেদন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২৩:০২
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন সিবিসি গতকাল কানাডার স্থানীয় সময় একটার দিকে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রচার করেছে। এতে ১৯৭১ সাল থেকে শুরু করে চলমান যুদ্ধাপরাধীদের বিচারের চিত্র উপস্থাপন করা হয়। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিক মাহফুজ আনামের সাক্ষাত্কার থেকে শুরু করে শাহবাগের আন্দোলন, মৌলবাদীদের কর্মকাণ্ড, সরকার-বিরোধী দলের ভূমিকা, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং বিচারের রায় তুলে ধরা হয়। এদিকে বয়স বিবেচনায় একাত্তরের সবচেয়ে আলোচিত যুদ্ধাপরাধী গোলাম আযমের প্রত্যাশিত প্রাণদণ্ডাদেশ না হওয়ায় কানাডা প্রবাসীরা ফোনে, ফেসবুকে, টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন।