মঠবাড়িয়ায় ম্যাজিস্ট্র্রেট অপসারণের দাবিতে আইনজীবীরা

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২৩:০২
জেলার মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জাকারীয়্যাকে অপসারণের দাবিতে গতকাল সোমবার থেকে আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেছেন। আইনজীবীদের সাথে এই ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণ, স্বজনপ্রীতি ও বিচারিক সুলভ মনোভাবের অভাবের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা আইনজীবী উন্নয়ন সমিতির কার্যালয়ে এক জরুরি প্রতিবাদ সভায় ম্যাজিস্ট্রেট জাকারীয়্যার অপসারণ না হওয়া পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। আইনজীবী উন্নয়ন সমিতির সভাপতি অ্যাডভোকেট সুশীল চৌধুরী বলেন, তিনি যোগদানের পর থেকেই আদালত চলাকালে এজলাসে বসে আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারীয়্যা এ প্রতিবেদকের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।