অস্ট্রেলিয়া গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, পারিবারিক সফর শেষে আগামী ২৭ জুলাই মির্জা আলমগীর দেশে ফিরবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শ্যামা পড়াশোনা শেষে স্বামীসহ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। গত সপ্তাহে সেখানে শ্যামা কন্যা সন্তানের মা হয়েছেন।
