চট্টগ্রামে ১২ আলোকিত মাকে সম্মাননা

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:১৩

চট্টগ্রাম অফিস

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) আয়োজিত বিশ্ব মা দিবস উপলক্ষে মা সম্মাননা ও আলোচনা সভা গত রবিবার সন্ধ্যায় নগরীর নন্দনকাননস্থ ফুলকির এ.কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গীমাস সভাপতি নিরুপমা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন সমাজহিতৈষী অ্যাডভোকেট তপন কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক সজল বরণ সেন। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন শিল্পপতি স্বপ্না চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শুভাশীষ শর্মা, অধ্যাপক শিপুল কুমার দে, মানবতার ডাক সংগঠনের সভাপতি লায়ন গৌতম কান্তি চন্দ, সংগঠক ঝুন্টু নাথ শিশির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী আচার্য। অনুষ্ঠানে ১২ জন আলোকিত নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁরা হলেন- গীতা রানী সেন (মরণোত্তর), মিল্কি রানী দাশ, লক্ষ্মী ধর, টুন্টু রানী বিশ্বাস, খুকী রানী নাথ, ডলি রানী দত্ত, মেরী ভট্টাচার্য, রিন্টু আচার্য, শান্তি বালা দেবী, লক্ষ্মী রানী সিকদার, কৃতীমুখ বৃন্তা চৌধুরী ও তন্বী দাশ। এছাড়াও দুস্থদের মাঝে শাড়ি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রীতা চৌধুরী, রাজেশ চক্রবর্তী, রাজশ্রী কানুনগো এবং সঙ্গীত পরিবেশন করেন রূপা বিশ্বাস, শিউলী শীল, অর্চিতা আচার্য ত্রয়ী, অর্পা দে, নিঝুম দাশ, অভিষেক আইচ, কথাকলি নাথ, সানি ধর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মা বা নারী জাতি সমাজের অবিচ্ছেদ্য অংশ। সমাজ ও সভ্যতার উন্নয়নে মা ও নারী জাতির অবদান অনস্বীকার্য। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে নারীদের জন্য পুরুষদেরকে সহায়ক হয়ে পাশে থাকতে হবে। কোনো মা-বাবার ঠাঁই যাতে বৃদ্ধাশ্রমে না হয়।