বৃষ্টি ঝরে

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ১৯:২৮
আষাঢ এলো আকাশ জুড়ে কালো মেঘের ছায়া ঝির ঝিরিয়ে বৃষ্টি ঝরে বাদল দিনের মায়া। কদম ফোটে শাপলা ভাসে হাস্না হেনার ঘ্রাণ বৃষ্টি ভেজা বাতাস এসে জুড়িয়ে দেয় প্রাণ। নতুন পানি দেখতে পেয়ে সাঁতার কাটে মাছ ঘ্যাঙোর ঘ্যাঙ খুশির ডাকে ব্যাঙরা দেখায় নাচ। উঠোন জুড়ে বৃষ্টি জল আনলো ডেকে বান ঝমঝমিয়ে টিনের চালে বৃষ্টি ঝরা গান। এই যে রোদ এই বৃষ্টি টাপুর টুপুর টুপ আষাঢ আসে গ্রাম বাংলা শান্ত অপরূপ। নদীর স্রোতে নৌকা চলে বৃষ্টি ভেজা পাল ভিজছে যত বনের পাখি সবুজ পাতা ডাল। মেঘ ডাকছে গুম গুমিয়ে বিদ্যুত্ চমকায় ময়ুরগুলো উড়তে গিয়ে হঠাত্ থমকায়— ঘরের কোণে ঘুমিয়ে থাকি কাঁথায় ঢেকে মুখ বৃষ্টি আমার দুঃখ কষ্ট বৃষ্টি আমার সুখ। সূর্য কোথায় মুখ লুকালো দিনের আলো শেষ আষাঢ আসে ভালোবাসায় প্রিয় বাংলাদেশ।