গোবিন্দগঞ্জে লাগাতার ধর্মঘটে মাছ ব্যবসায়ীরা

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোলাপবাগহাটের বৃহত্তর পাইকারি মাছের আড়তে সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার দাবিতে গত সোমবার থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। এর ফলে রংপুর বিভাগের অন্যতম বৃহত্ এই মাছ আড়তে মাছের আমদানি এবং বিক্রি বন্ধ রয়েছে। উল্লেখ্য, গত সোমবার পৌর এলাকার চাষকপাড়া ও পান্থাপাড়া মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের সময় মাছ আড়ত এবং খুচরা বাজারে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।