নোয়াখালীর সেনবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হান্নানকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সরকারি আদেশে গত রবিবার রাতে তাকে নোয়াখালী পুলিশ লাইনে ক্লোজ করা হয়। সমপ্রতি হরতালের সময় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।
মহিলার ভাসমান লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার মর্জিনা আক্তার (৩৫) নামে এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে এলাকাবাসি। মর্জিনা আক্তার ঐ ইউনিয়নের সামছুল হকের স্ত্রী।
