ঢাকাস্থ কাউখালীবাসীর ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:৫১
ঢাকাস্থ পিরোজপুর জেলার কাউখালী উপজেলাবাসীর সম্মানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদের আয়োজনে কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম মতিউর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আর রশিদ, এম,টি,আর কর্পোরেশনের চেয়ারম্যান তুহিন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর সাইফুদ্দিন সফু, রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক বাদল হাওলাদার, গ্রীন ডেল্টা ইন্সুরেনসের ভাইস প্রেসিডেন্ট হুমাউন কবির বাবুল, নর্দান ইন্সুরেনসের ভাইস চেয়ারম্যান ক্ষুদিরাম সমদ্দার, সিটি ইন্সুরেনসের সহকারী পরিচালক সিবু লাল শীল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফারুক আহসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলি আকবর চুন্নু, সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি হারুন আর রশিদ হারুন, ঢাকাস্থ কাউখালী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কে,জি সালাউদ্দিন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ঢাকাস্থ কাউখালী যুব কল্যাণ সমিতির সভাপতি সাইফুর রহমান আলম, সাধারণ সম্পাদক আরিফুল হক চঞ্চল, ঢাকাস্থ পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক মো. তোহা, উইলস লিটেল ফ্লাওয়ার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য খান রিয়াজ, বিএনপি নেতা কাউখালী কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল, হোগলা বেতকা আলোর দিশারীর চেয়ারম্যান জামিল হোসেন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি