চোরাচালান কিংবা মাদক ব্যবসা করতে অনেকেই অনেক রকম ভান করেন। অনেক কিছু ব্যবহার করেন। কিন্তু এবার সুপারম্যান সেজে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছেন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের এক নাগরিক। খবর ইউপিআই ডটকমের।
প্যাট্রিক ক্যাম্পবেল নামে এক ব্যক্তি আলাস্কার ওয়াসিলায় রাতের বেলা রাস্তার মাঝখানে সুপারম্যানের পোশাক পরে দাঁড়িয়ে ছিল। সে ট্রাফিকের দিকে ইঙ্গিত করে কিছু একটা বলার চেষ্টা করছিল। হয়তো রাস্তা দ্রুত পার হওয়ার চেষ্টা করছিল সে। এরপর পুলিশ তার কাছে যায় এবং সন্দেহবশত তার শরীর তল্লাশি করে এবং হেরোইন পায়। তবে কি পরিমাণ হেরোইন পাওয়া গেছে সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
