মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৫২

আফলাতুন

লেখক ও সাংবাদিক আফলাতুনের আজ ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। তাঁর সাংবাদিকতা শুরু হয়েছিল কবি সিকান্দার আবু জাফর সম্পাদিত মাসিক সমকালে। খণ্ডকালীন চাকরি করেছেন জাতীয় গ্রন্থ কেন্দ্রে। দীর্ঘ সময় কাটিয়েছেন দৈনিক পাকিস্তান বা পরবর্তী সময়ে দৈনিক বাংলায়। ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ছোটদের পাতা ‘সাত ভাই চম্পা’ সম্পাদনা করেছেন দীর্ঘদিন। ছোটদের জন্য অনেক গল্প ও ফিচার লিখেছেন। তাঁর প্রকাশিত অনবদ্য গল্পগ্রন্থ ‘অলৌকিক এক পাখি’। আফলাতুনের মৃত্যুদিবসে আজ বাদ আসর উত্তর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর পরিবারের পক্ষ থেকে ভক্ত ও গুণগ্রাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ডা. মৃণাল সেনগুপ্ত

দৈনিক সমকালের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রতন সেন কংকনের বাবা মৃণাল সেনগুপ্তের দশম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উপজেলার দীঘিরপাড় গ্রামের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হবে।