চৌগাছায় লিগ্যাল এইডের খরচে মামলা পরিচালনা!

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৪
ভূমিহীন না হয়েও ভূমিহীন দেখিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে মামলা পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে যশোরের চৌগাছা উপজেলার ভগবানপুর গ্রামের ইয়াকুব আলীগং একই গ্রামের মশিয়ার রহমান গংকে বিবাদি করে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে ২৩ এপ্রিল/১৩ একটি বণ্টননামা মামলা করে। ইয়াকুব আলী একজন ভূসম্পত্তি ও পাকা ঘরবাড়ির মালিক হওয়া সত্ত্বেও আর্থিক অসচ্ছলতা দেখিয়ে গত ১৭ এপ্রিল/১৩ যশোর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে মামলা পরিচালনার সহায়তা পাবার জন্য আবেদন করেন। এব্যাপারে এলাকাবাসী বিষয়টি সঠিক তদন্ত করার জন্য সংশ্লিটদের প্রতি আবেদন করেছেন।