প্রচন্ড ভ্যাপসা গরমের মাঝে মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাজিতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় বয়ে গেছে। ইফতারি শুরু হওয়ার প্রাক মুহূর্তে ঝড় শুরু হয় এবং মিনিট দশেক স্থায়ী হয়। এতে বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে যায় এবং বহু স্থানে ডালপালা ভেঙ্গে যায়। গাছ ও ডালপালা ভেঙ্গে যাওয়ায় বাজিতপুরে ১৭ ঘন্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুত্ চলে যায় এবং বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুত্ আসে।
