ভৈরবে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৯
জেলায় দেয়াল ধসে মঙ্গলবার মামুন (৩২) ও বিল্লাল মিয়া (৩৬) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শওকত আলী নামে অপর এক শ্রমিক। হতাহতরা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি ও রামনগর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, মঙ্গলবার শহরের ভৈরবপুর উত্তর এলাকায় পৌরসভার রাস্তার পাশে কয়েক শ্রমিক ড্রেন নির্মাণ করছিল। আচমকা রাস্তার পাশ ঘেঁষা বাড়ির প্রতিরক্ষা দেয়ালটি ভেঙ্গে পড়লে শ্রমিকরা তাতে চাপা পড়ে।