বাজিতপুরে হিট স্ট্রোকে ছাত্রীর মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৯
বাজিতপুর উপজেলার কুকরারাই গ্রামের পূর্ব হাটিতে ষষ্ঠ শ্রেণির ইতি আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রী হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় রোজাদার ইতি পরিবারের সদস্যদের সাথে ইফতার করে তারাবির নামাজ পড়ে। প্রচণ্ড গরমে মাথা ব্যথার কথা মাকে জানিয়ে ইতি পাশের রুমে একাকি শুয়ে পড়ে। সেহেরির সময় মা মেয়েকে ঘুম থেকে জাগাতে গেলে ইতিকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ডাক্তার জানান, ভ্যাপসা গরমে হিট স্ট্রোকে ইতির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ইতির মৃত্যুর সংবাদ শুনে তার প্রতিষ্ঠান রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।