মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিশোয়াকান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র দুর্বৃত্ত তুমুল সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। এদের ২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এবং ২ জন পুলিশ কর্মকর্তা। অস্ত্রধারীরা কয়েকটি যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে পুলিশের টহল দলের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ফেডারেল পুলিশের দুই সদস্যসহ অপরাধী দলের ২০ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিশোয়াকান প্রদেশে ২০০৬ সালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন। এতে নিহত হয়েছিল ৭০ হাজারেরও বেশি মানুষ।
