নািসদের ধরতে জার্মানিতে অভিনব প্রচারণা

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:০৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যার জন্য দায়ী নািস বাহিনীর যে কজন এখনো বেঁচে আছেন তাদের খুঁজে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে জার্মানিতে এক অভিনব পোস্টার ক্যাম্পেইন শুরু হয়েছে। মার্কিন একটি সংগঠন জার্মানিতে জীবিত নািস রয়েছে কিনা সে নিয়ে তথ্য দিতে এসব পোস্টারের মাধ্যমে জার্মান নাগরিকদের আহ্বান জানিয়েছে। জার্মানির অনেক শহরে এসব পোষ্টার ছড়িয়ে দেয়া হয়েছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। নািসদের সবচাইতে কুখ্যাত হত্যা ও নির্যাতন ক্যাম্প আউশ উইেসর ছবি রয়েছে এইসব পোষ্টারে। আর পোষ্টারে শ্লোগান হচ্ছে, ‘অনেক দেরি হয়েছে, তবে সময় এখনো পার হয়ে যায়নি’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েক মিলিয়ন ইহুদিদের গণহত্যার জন্য দায়ী নািসদের সর্বশেষ জীবিতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে এভাবেই ক্যাম্পেইন শুরু করেছে নািস বিরোধী মার্কিন সংগঠন, সায়মন উইজেনথাল সেন্টার।