যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:২১

যশোর সদর উপজেলার দোগাছিয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সেলিম। তিনি শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল আলীর ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাত একটার দিকে সেলিমকে আটক করে। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে দোগাছিয়া এলাকায় গেলে তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়ে সেলিমকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও ডাকাতদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হন। গোলাগুলিতে সেলিম ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। নিহতের বিরুদ্ধে ৪টি ডাকাতিসহ ৮টি মামলা আছে। এঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে।