বুধবার সকালে হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের পূর্ব পাশে দমারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব মাইজচরা মত্স্যজীবী সমিতির একটি মাছ ধরা ট্রলার কিউবি ১২ ডুবোচরের সংগে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ট্রলারের ১৬ জন জেলে নদীতে ভাসতে থাকলে অপর একটি মাছ ধরার ট্রলার ১৫ জেলেকে উদ্ধার করে মো: হেজু (৩৫) পিং- অজ্ঞাত, সাং- জাহাজমারা হাতিয়াকে উদ্ধার করা যায়নি বলে ট্রলারের মালিক মোসলেহ উদ্দিন জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলের কোন সদ্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ট্রলারের মালিক মোসলেহ উদ্দিন হাতিয়া থানায় একটি জিডি করেছেন।
