পঞ্চগড়ে শ্লীলতাহানির দায়ে যাবজ্জীবন

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:০২
পঞ্চগড়ে ধর্ষণের অপরাধে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সেই সাথে আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেয় আদালত। গত বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূর আলী এই রায় প্রদান করেন। জানা গেছে, দেবীগঞ্জের রামগঞ্জ বিলাসী নতুন দাসপাড়া গ্রামের সুরেশ চন্দ্র দাসের ছেলে নিখিল চন্দ্র দাস একই গ্রামের এক কিশোরী মেয়েকে নিয়ে কীর্তনগান করত। এই সুযোগে ওই কিশোরীর সাথে নিখিল শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে নিখিল দাসের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে তারা নানা ধরনের টালবাহানা করতে থাকে। এ নিয়ে ওই কিশোরীর পিতা গত বছরের ২৫ মার্চ দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।