শাহ ছৈয়দ আমির উদ্দিনের ওরস ২৮ জুলাই

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৪৪
ফেনীস্থ শাহেন শাহে আওলিয়া হযরত শাহ ছৈয়দ আমির উদ্দিন পাগলা মিঞার (র.) ১২৮তম ওরস শরীফ আগামী ২৮ জুলাই রবিবার অনুষ্ঠিত হবে। ওরস শরীফে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ওরসে ওইদিন দুপুর ২টায় খতমে কোরআন থেকে শুরু করে বাদ আছর ওয়াজ নসিহত, জিকির, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি