গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী খুন

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৪৫
জেলা শহরে শালনা বাজারের সরকার মার্কেটের চৈতি জুয়েলারির মালিক রঞ্জিত দাস সরকার (৩৫) খুন হয়েছেন। এছাড়াও নিহতের জুয়েলারির দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট হয়। নিহতের ভাতিজি জামাই গোপাল দাস গতকাল বৃহস্পতিবার সকালে বিকল্প চাবি দিয়ে দোকান খুলে রঞ্জিতের গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়। নিহত রঞ্জিত টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াকি এলাকার সুশীল সরকারের ছেলে। ঘটনার পর থেকেই জুয়েলারি দোকানের কর্মচারী বলরাম (৪২) পলাতক রয়েছেন।