বরিশালে ২৩ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৬
পুলিশী হয়রানির প্রতিবাদে ধর্মঘট ডাকার ২৩ ঘণ্টা পর বরিশাল-ঢাকাসহ ১৭টি রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার পুলিশ-মালিক ও শ্রমিকের ত্রি-পক্ষীয় বৈঠকে দাবি-দাওয়া নিয়ে সমঝোতা হওয়ায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, সমঝোতার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এদিকে ২৩ ঘণ্টা বাস চলাচলা বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়। অনেকে অতিরিক্ত ভাড়া গুণে পৌঁছেন গন্তব্যে। বুধবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসের সাথে ট্রাকের সংঘর্ষ ঘটলে পুলিশ বাসটি আটক করে। এর প্রতিবাদে বরিশাল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঐদিন দুপুর থেকে বাস ধর্মঘটের ডাক দেন।