এ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু ১১ জুন, বাজেট ঘোষণা ১৩ জুন

আপডেট : ১৪ মে ২০১৯, ০০:৪৫

চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ১১ জুন মঙ্গলবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ওইদিন বিকাল পাঁচটায় এই অধিবেশন আহ্বান করেছেন। একাদশ সংসদের তৃতীয় অধিবেশন হলেও এটা মূলত এই সংসদ ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। এই অধিবেশনেই আগামী ১৩ জুন বৃহস্পতিবার এ সরকারের প্রথম ও ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হবে।