ইরান পরমাণু চুক্তিতে সমর্থন অব্যাহত রাখবে ইইউ

আপডেট : ১৪ মে ২০১৯, ০০:৪৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি বলেন, পরমাণু চুক্তিতে সমর্থন অব্যাহত রাখবে ইইউ। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেছেন, দুই দেশের চলমান উত্তেজনা ক্রমেই আমাদের উদ্বিগ্ন করে তুলছে। এই সংঘাত বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। গতকাল বেলজিয়ামের ব্রাসেলসে তিনি এই কথা বলেন। গতকাল ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমেপও। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেউকো ম্যাস জানিয়েছেন, মাইক পম্পেওর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত চায় না। পম্পেওর সঙ্গে বৈঠকের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইরান পরমাণু চুক্তি ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। -রয়টার্স