গলাচিপায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৪৪
গলাচিপায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরক্যাব প্রোগ্রামের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ , বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান সাজু , মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ । সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিশেষজ্ঞ ও প্রধান মাঠ গবেষক সরদার শফিকুল আলম। বক্তারা বাংলাদেশের জলবায়ুর বৈচিত্র্য ,জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিপদাপন্নতা, জনগোষ্ঠীভিত্তিক অভিযোজন কার্যক্রম সম্পর্কে আলোচনা করে।