পাচারের শিকার নারী-পুরুষদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ্যানেসভার্ড এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা রূপান্তরের বাস্তবায়নে গৃহীত প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ এক আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গৃহীত প্রকল্পের পরিচিতি সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এএসএম জাহিরুল হাসান। রূপান্তর সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান পান্নার পরিচালনায় উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও তালা থানা পুলিশ পরিদর্শক মোঃ ইনামুল হক (পিপিএম)।
