রবিবার দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত শিক্ষকদের সাথে যক্ষ্মা প্রতিরোধে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মাসতুরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দে র অধ্যক্ষ মাসুদ রানা, নাটাব আঞ্চলিক প্রতিনিধি মো. কাওসার উদ্দীন আহমেদ। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর নিমাই কুমার দত্ত, জাহাঙ্গীর আলম, পীযূষ কান্তি সরকার।
