কুষ্টিয়ায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫১
গত ১৯ জুলাই কুষ্টিয়ায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রশিক্ষণ কক্ষে সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি আলহামরা বেগম। বিভিন্ন রিপোর্ট উপস্থাপন ও বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সচিব মানবাধিকার কর্মী মমতাজ আরা বেগম। জাতীয় সংগীতের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। আলোচ্য সূচিতে শোক প্রস্তাব গত সভায় রেজুলেশন পাঠ, প্রকল্প ভিত্তিক আলোচনা, অডিটর নিয়োগ, অডিট, সম্ভব্য বাজেট ও বার্ষিক প্রতিবেদন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা করেন আলহাজ্ব আ ফ ম নাজমুস সালেহিন, মাহাবুবুল আলম রতন, শামীম আহমেদ, নার্গিস রহমান, ডা. অরুন কুমার, অ্যাডভোকেট সোহেল সাঈদ, আবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুর রশিদ রানা।