বাগেরহাটের মোরেলগঞ্জে ব্র্যাক দুর্যোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ডিইসিসি কর্মসূচির আওতায় উপজেলা স্টিয়ারিং কমিটি গঠন ও একই কর্মসূচির আওতায় দুই ইউনিয়নে ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
ব্র্যাক ডিইসিসি কর্মসূচির আওতায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে নারীদের জলবায়ু পরিবর্তনজনিত বিপদাপন্নতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে ২২ জুলাই সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সিনিয়র সহকারী মত্স্য কর্মকর্তা মো.ইয়াকির আলী, ব্র্যাক জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, ব্র্যাক আঞ্চলিক কর্মকর্তা সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হাওলাদার, দৈনিক ইত্তেফাক মোরেলগঞ্জ সংবাদদাতা মেহেদী হাসান লিপন প্রমুখ। সভা পরিচালনা করেন ব্র্যাক ডিইসিসি কর্মসূচির সংগঠক মো. হাদিউজ্জামান। সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলীকে সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
এছাড়াও একই কর্মসূচির আওতায় বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নের দুর্যোগ সহিষ্ণু নারী দলের মাঝে বিনামূল্যে ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
