পাকিস্তানের কোয়েটা শহরে একটি পুলিশের গাড়িতে বোমা হামলায় চার সদস্য নিহত হয়েছেন। গতকাল একটি মসজিদের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা বলেন, বিস্ফোরণে নিহতদের সবাই পুলিশের সদস্য। দুই সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান। তাত্ক্ষনিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। -ডন
