এইচএসসি পাসের পর থেকেই মূলত শুরু হয় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে ভাবনা। কোন বিষয়ে পড়ব, কোথায় পড়ব, পাস করে পছন্দের পেশা গড়তে পারব কি না অথবা সার্টিফিকেটের মান কেমন হবে—এমন হাজারো প্রশ্ন লেগেই থাকে মনের ভেতর। এর উত্তরে বলতে হয় দ্রুত ক্যারিয়ার গড়তে প্রয়োজন সময়োপযোগী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি।
আর এমনই একটি ডিগ্রি অর্জন করা যায় অ্যাভিয়েশন সেক্টর থেকে। সময়োপযোগিতা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি থাকার কারণে এই খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়ে উঠেছে এই প্রজন্মের তরুণ-তরুণীরা।
অ্যাভিয়েশন খাতে বিশ্বজুড়ে চাহিদার তালিকায় রয়েছে বেশ কিছু ডিগ্রি। এর মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে রয়েছে লেভেল-৬ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স, বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স। আর ইএএসএ-৬৬ কোর্সের মধ্যে রয়েছে ইএএসএ পার্ট-৬৬ ক্যাট-এ, এএমএল ক্যাট বি-১/বি-২। বিটেক এডেক্সেলের লেভেল-৩ এবং লেভেল-৫-এর মধ্যে রয়েছে এনডি এইচ এনডি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স, অ্যাভিয়েশন অপারেশন, বিজনেস প্রভৃতি। অন্যদিকে প্রফেশনাল সার্টিফিকেটে (শর্ট কোর্স) রয়েছে এয়ার হোস্টেজ, কেবিন ক্রু, ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড টিকেটিং, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রভৃতি।
সফলভাবে কোর্স সম্পন্নকারীরা পায় বিএসসি ডিগ্রি। এই কোর্স শেষ করলে কেবল উড়োজাহাজের ডিজাইনার নয়, হওয়া যায় বিমানের ম্যানেজমেন্ট কিংবা ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারও। এইচএসসি অথবা ‘এ’ লেভেল পাস শিক্ষার্থীরা এ কোর্সটি করতে পারেন। এই কোর্সে রয়েছে স্কলারশিপসহ ক্রেডিট ট্রান্সফার করে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড প্রভৃতি দেশে যাওয়ার বিশেষ সুযোগ।
এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট কেমন হবে তা নিয়েও রয়েছে একটি কোর্স—অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স। এটি একটি গ্র্যাজুয়েশন কোর্স। যেকোনো বিভাগ থেকে এইচএসসি অথবা ‘এ’ লেভেল পাস করে এটি সম্পন্ন করা যায়। সর্বাধিক গ্লোবাল চাহিদাসম্পন্ন ক্যারিয়ার গড়তে এটি দারুণ সহায়ক। ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড টিকেটিং, এয়ার হোস্টেজ, কেবিন ক্রু বিষয়গুলো নিয়ে রয়েছে শর্ট কোর্স, যা তরুণ প্রজন্মের খুবই পছন্দনীয় বিষয়। এসব কোর্সে আসতে হয় এসএসসি ও এইচএসসি পাস করার পরেই।
আর এসব কোর্স পরিচালনা করছে ক্যাটেক। উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত ক্যাটেকের প্রধান ক্যাম্পাস। আর ৮৯৯১৩৭১ এই নম্বরে কথা বলে অ্যাভিয়েশন সম্পর্কে জানা যাবে বিস্তারিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পাওয়া প্রথম অ্যাভিয়েশন কলেজ, যাদের কলেজ কোড ৫০৩৮৯। এ ছাড়া ইউকে’র এডেক্সেল, ফিবা, বিটেক প্রভৃতি শিক্ষা বোর্ডের অনুমোদন রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে অ্যারোনেটিক্যাল সায়েন্সের প্রথম ও দ্বিতীয় ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থী বর্তমানে বিদেশে পড়াশোনা ও ইন্টার্নি করছে।
