পছন্দ যখন গ্লোবাল সিএ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫৭
দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস হচ্ছে আপডেটেড গ্লোবাল সিএ ডিগ্রি। বিশ্বায়নের যুগে এ ডিগ্রির চাহিদা সর্বাধিক হওয়ার কারণে উচ্চ আয়ের পেশাজীবী হতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রি হিসেবে এটিকে গ্রহণ করছে। এর অন্তর্ভুক্ত রয়েছে এসিসিএ, সিএটি, এফডি যার রয়েছে পুরো বিশ্ব জুড়ে নেটওয়ার্ক। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কোর্সটি করে অ্যাকাউন্টিংয়ে বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট অফিসে উচ্চ বেতনে বিশেষ করে চিফ ফিন্যান্স অফিসার, অডিটর, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্মে পার্টনার, ফিন্যান্স ডিরেক্টর, সিনিয়র ইন্টারনেল অডিটর, বিজনেস অ্যাডভাইসর প্রভৃতি পদে চাকরি করার সুযোগ হয়। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে যে মানের চাকরি পাওয়া যায়, এটি করে তার চেয়ে ভালো মানের চাকরি পাওয়া যায়। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির সমমানের। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বাড়ি- ৫১, রোড ১০/এ, ধানমন্ডি, ফোন :৮১৪১৬০১, ৮১৫১৫৬৪। এসিসিএ হচ্ছে সিপিএ, সিএ, সিএমএ প্রভৃতির সমমানের। এটি জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্ব জুড়েই শিক্ষার্থীর সমান চাহিদা এবং কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। অন্যদিকে পরীক্ষা হয়ে থাকে ব্রিটিশ কাউন্সিলে কাজেই মান নিয়ে কোনো সংশয় থাকে না। এসিসিএ হচ্ছে একমাত্র কোর্স যা যেকোনো পর্যায়ে ইংল্যান্ডসহ ১৭৩টি দেশে শতভাগ ক্রেডিট ট্রান্সফার করা যায়। ফাউন্ডেশন ডিপ্লোমা (এফডি) হচ্ছে এসিসিএ’র এন্ট্রি লেভেলের সুট অব কোয়ালিফিকেশনস, যা থেকে শিক্ষার্থীরা পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে চমত্কার কোর্স বেছে নিতে পারে। যারা একেবারেই এন্ট্রি লেভেল থেকে শুরু করতে চায় তাদের এফআইএ’র ইন্ট্রোডাক্টরি সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে হবে। যাদের কিছুটা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তারা এফডি’র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে পারে। যাদের অ্যাকাউন্টিংয়ের বেসিক শক্তিশালী কিন্তু গ্র্যাজুয়েশন নেই তারা এফডি’র ডিপ্লে¬ামা লেভেল থেকে শুরু করতে পারে। যেকোনো শিক্ষার্থী এই ডিপ্লে¬ামা লেভেল শেষ করে সরাসরি এসিসিএ’র স্কিল মডিউলে শিক্ষা গ্রহণ করতে পারে, তবে সেক্ষেত্রে সিএটি সার্টিফিকেট পাবে না। সিএটি হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীরা সিএটি কোর্সে ভর্তি হতে পারে। এটি করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এইচএসসি বা ‘ও’ লেভেল শেষে এফডি-তে ভর্তি হয়ে সিএটি সম্পন্ন করতে পারে। আবার ‘এ’ লেভেল বা যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি করা থাকলে সরাসরি এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়। কারও অনার্স, মাস্টার্স, সিএ, আইসিএমএ কোয়ালিফিকেশন থাকলে ৯টি বিষয় পর্যন্ত অব্যাহতি পেতে পারে। এ দেশে এই কোর্সে বিশেষ সাফল্য দেখিয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। এদের একাধিক ক্যাম্পাস ছাড়াও রয়েছে নিজস্ব ক্যাম্পাসে কম্পিউটার বেজড পরীক্ষার দেওয়ার সুযোগ।