ব্লেন্ডার
ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার আজ আমাদের তথ্যপ্রযুক্তি জগতের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সার্ভার এর জগতে রাজত্ত করতো যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তা আজ অত্যন্ত ব্যাবহার বান্ধব ও বিনোদন এ ভরপুর হয়ে আমাদের ঘরের ডেক্সটপে নিজের জায়গা করে নিতে শুরু করেছে। স্মার্ট ফোন ও ট্যাবলেট কম্পিউটারের দুনিয়ায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরে ওপেন সোর্স সফটওয়্যারগুলো শীর্ষ অবস্থানে পৌঁছে গেছে অনেক আগেই। সুবিধা পেতে ভিজিট করুন http://www.blender.org/
হিটম্যান
অ্যাকশন গেমভক্তদের কাছে জনপ্রিয় এক চরিত্র হচ্ছে হিটম্যান। গেমে নায়কের চরিত্রে রয়েছে এক ঠাণ্ডা মাথার ও বেশ কৌশলী ভাড়াটে খুনি। গেমে নায়কের কোনো নাম নেই। রয়েছে একটি কোডনেম যা হচ্ছে ৪৭। টেকো মাথার এ খুনির মাথার পেছনে রয়েছে বারকোডের ট্যাটু। কালো স্যুট, সাদা শার্ট, কালো সু ও লাল টাই পরিহিত এ চরিত্রটি গেমের জগতে বেশ পরিচিত। ২০০০ সালে হিটম্যান কোডনেম ৪৭ নামের গেমটি দিয়ে শুরু হয় এ গেম সিরিজের যাত্রা। মূলত গেমটির ধাঁচ হচ্ছে স্টিলথ অর্থাত্ গোপনে ও নিঃশব্দে শত্রুকে ঘায়েল করে নিজের মিশন পুরো করা। গেম সিরিজটির ডেভেলপার হচ্ছে আইও ইন্টার-অ্যাকটিভ। গেম সিরিজটি ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পাবলিশ করেছে এইডস ইন্টার-অ্যাকটিভ এবং ২০০৯ সালের পর থেকে তা পাবলিশের দায়ভার গ্রহণ করেছে স্কয়ার ইউনিক্স। গেমটি সম্পর্কে আরও জানতে :http://www.gamesheep.com/game/hitman/
পড়াশোনা ডট কম ডট বিডি
অনেক সময়ই দেখা যায় পড়াশোনা সংক্রান্ত নানা ধরনের তথ্য খুঁজে পেতে আমাদের একটু বেগ পেতে হয়। কষ্ট করে তথ্য জোগাড় করা গেলেও সেগুলো সঠিক কিনা সেটা যাচাইয়ের একটা ব্যাপার থাকে। এসব তথ্য যদি একসাথে কোথাও পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। আর এমনই একটি সুবিধা দিচ্ছে পড়ালেখা ডট কম ডট বিডি ফোরামটি। শিক্ষাবিষয়ক নানা তথ্য নিয়ে রয়েছে পড়ালেখা ডট কম ডট বিডি নামের একটি ফোরাম। এতে বিনামূল্যে নিবন্ধিত হয়ে একাডেমিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি), হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নানা ধরনের তথ্য ও সাজেশন পাওয়া যাবে। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। সাইটিতে ভিজিট করার ঠিকানা :www.poralekha.com.bd/forum
হ্যালি বেরি
১১ হাজার ডলারেই শুভকাজের খরচটা সেরে নিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যালি বেরি। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী গত সপ্তাহে প্যারিসের শহরতলিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে করেছেন অলিভিয়ের মার্টিনেজকে। মাত্র ৬০ জনের মতো অতিথি ছিলেন এই অনুষ্ঠানে। হ্যালি বেরি পেশায় একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী, প্রাক্তন ফ্যাশন মডেল, এবং বিউটি কুইন। ‘ইন্ট্রোডিউসিং ডরোথি ড্যানড্রিজ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং এবং এনএএসিপি ইমেজ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ‘মনস্টারস বল’ চলচ্চিত্রের জন্য তিনি ২০০১ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি-ই প্রথম আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এবং তিনি রেভলনের একজন মুখপাত্রও। এ ছাড়া তার কয়েকটি চলচ্চিত্র নির্মাণে অভিনেত্রী ছাড়াও অন্যান্য অংশের সাথে তিনি যুক্ত ছিলেন। সম্প্রতি ‘দ্য কল’ নামে তার একটি সিনেমাও মুক্তি পেয়েছে। তার সম্পর্কে আরও জানতে : http://www.justjared.com/tags/halle-berry
